মেষঃ প্রেমের সম্পর্কের মধ্যে বাইরের ব্যক্তির প্রভাবে সমস্যার সৃষ্টি হতে পারে। শিক্ষাযোগে সফলতায় প্রধান বাধা হচ্ছে মানসিক চঞ্চলতা।
বৃষ ঃ খুশির খবরে পরিবারের মানসিক শান্তি ফিরে আসবে। আত্মীয়দের কেউ আপনার পরিবারের ক্ষতির চেষ্টা করতে পারে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। আর্থিক ক্ষতির হাত থেকে বন্ধুর সাহায্যে রক্ষা পাবেন।
মিথুন ঃ প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যার যোগ। কাজের ক্ষেত্রে উন্নতি। শিক্ষায় বাধা। যাত্রাযোগে শুভ ফল লাভের সম্ভাবনা।
কর্কট ঃ অর্থের লেনদেন আত্মীয়তার সম্পর্কে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। পারিবারিক সমস্যা বাড়তে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে শুভ ফল লাভ।
সিংহ ..রাগের বশে করে ফেলা কাজের ক্ষতি আপনাকেই পূরণ করতে হবে। প্রেমের মধ্যে রাগারাগির ফলে সমস্যা বাড়তে পারে। বিদেশ যাত্রার যোগ আছে। বিনোদনমূলক স্থানে ভ্রমণের যোগ আছে।
কন্যা ঃপ্রেম নিয়ে আপনার গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। স্থির সিদ্ধান্তে অটল থাকলে কর্মক্ষেত্রে সফলতা পাবেন। কর্মে উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ।
তুলা ঃহারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে শুভযোগ বর্তমান। প্রেমযোগ শুভ। নতুন কাজে উন্নতির যোগ আছে। প্রেমে সফলতার ইঙ্গিত দেখা যাচ্ছে। যাত্রাযোগ শুভ।
বৃশ্চিক ঃ প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে কোনো আত্মীয়ের মাধ্যমে। যাত্রা যোগে শুভ ফল। কর্মে উন্নতি। গোপন কথা প্রকাশ্যে চলে আসায় সমস্যা বাড়বে।
ধনু ঃ প্রেমের বিষয়ে বেহিসাবি পদক্ষেপ আপনাকে সমস্যায় ফেলতে পারে। শিক্ষাযোগ শুভ। নতুন কাজে উন্নতি। কারো সুপারিশে কর্মে উন্নতি। যাত্রাযোগে শুভ ফল।
মকর ঃ আপনাকে ঠকাতে কেউ কথার জাল বুনতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে দরকার হলে পরামর্শ করুন। কোনো ঘটনাকে জটিল মনে হলে একটু সময় নিন। প্রেমযোগ শুভ।
কুম্ভঃ কাজের ক্ষেত্রে উন্নতি সুযোগ আছে। যাত্রাযোগে শুভ ফল লাভ। বিদেশ ভ্রমণের সমস্যা সমাধানের ইঙ্গিত। প্রেম-বিয়ে সমস্যার সমাধানের ইঙ্গিতও দেখা যাচ্ছে। আর্থিক যোগ শুভ।
মীনঃ পরিবারের কারও শারীরিক সমস্যা নিয়ে চিন্তা। ফুসফুস ও কিডনি বিষয়ে সতর্ক হওয়া দরকার। শুভ দিক পশ্চিম। যাত্রাযোগ শুভ। আর্থিক বিষয় নিয়ে পরিবারে মতবিরোধ হতে পারে। প্রেমে বাধা কাটার সম্ভাবনা আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.