পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।
ধনু
অংশীদারি কাজে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে সাময়িক অসুবিধা। মতবিরোধ আছে, এমন মানুষ এড়িয়ে চলুন। মনের শান্তির জন্য যা প্রয়োজন তাই করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
মকর
বেকারদের চাকরি লাভের সম্ভাবনা। ন্যায্য প্রাপ্তিতে বাধা। অস্থিরতার জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। পরিবেশ নিজের নিয়ন্ত্রণে রাখুন।
কুম্ভ
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা। রোমান্টিক সম্পর্কের অগ্রগতি হবে। বিনোদনমূলক কাজে আনন্দ। সৃজনশীল কাজে বন্ধু পাশে থাকবে। রোমান্স শুভ।
মীন
প্রত্যাশিত কাজে অগ্রগতি। পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। স্থাবর সম্পত্তিসংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। ছোট ঘটনায় মানসিক শান্তি নষ্ট হতে পারে। বুদ্ধির সঠিক প্রয়োগে পরিবর্তন সম্ভব।
মেষ
ভালো কাজে সুনাম বাড়বে। কর্মক্ষেত্রে পূর্বের যোগাযোগ কাজে লাগবে। পাওনা আদায়ে অগ্রগতি। পদস্থ কর্মকর্তার সাহায্য পেতে পারেন। নিজের শক্তিকে উপলব্ধি করুন।
বৃষ
কোনো লাভজনক পরিবর্তন আসতে পারে। কোনো খবর উৎসাহিত করবে। প্রত্যাশিত অর্থাগমে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে বুঝতে সময় নিন। শরীর ভালো রাখুন।
মিথুন
কোনো কাজের জন্য প্রশংসা পাবেন। ব্যবসায় লাভ বাড়বে। পূর্বের কোনো কাজের সুফল পেতে পারেন। সঠিক পরিশ্রমের ভালো ফল। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা। ইতিবাচক মনোভাব রাখুন।
কর্কট
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি। কাজের চাপ থাকবে। কোনো কাজ মাঝপথে আটকে যেতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। ভুল-বোঝাবুঝির অবসানে সহনশীল আচরণ করুন।
সিংহ
আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোনো বন্ধুর সহযোগিতায় বাধাপ্রাপ্ত কাজের অগ্রগতি। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। সিদ্ধান্তে স্থির থাকুন।
কন্যা
উদ্বেগের মধ্যে কোনো সুযোগ পেতে পারেন। ব্যাবসায়িক কাজে আশানুরূপ অগ্রগতি হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিন। লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যান।
তুলা
দিনটি বৈদেশিক যোগাযোগের জন্য শুভ। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নিজের কৃতিত্ব বজায় রাখতে পারবেন। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।
বৃশ্চিক
সামাজিক যোগাযোগ বাড়বে। কোনো ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। নিকটজনের অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। পরোপকার ও ধর্মীয় কাজে শান্তি পাবেন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.