পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি―মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।
মেষ:
কর্মপ্রার্থীদের যোগাযোগ ফলপ্রসূ হতে কিছু বিলম্ব হবে। প্রত্যাশিত কাজকর্মে রহস্যজনক বাধার আশঙ্কা। পেশাগত দিক ভালো যাবে। রোগ থেকে মুক্তি ঘটবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।
বৃষ:
কাজে ও আর্থিক ক্ষেত্রে আগ্রহ বাড়বে। লাভজনক কাজ হাতে আসবে। সন্তানের জন্য ভাবনা কমবে। সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হবে। রোমান্স শুভ।
মিথুন:
বিষয় সম্পত্তির আলোচনায় অগ্রগতি হবে। অমীমাংসিত সমস্যা সমাধানের পথ পাবেন। কাজের পরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হলেও ক্ষতিকর হবে না। সময়ের সঠিক ব্যবহার করুন।
কর্কট:
কোনো যোগাযোগে লাভজনক কাজের সুযোগ আসতে পারে। শক্তির প্রাচুর্যতা থাকলেও কাজের চাপ বিরক্তির কারণ হবে। ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ আসবে। বিতর্ক এড়িয়ে চলুন।
সিংহ:
দিনটি সম্ভাবনাময়। আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যাবসায়িক কাজে আশানুরূপ সুবিধা পাবেন। কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন। ভালো থাকুন।
কন্যা:
পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। আপনার পরিকল্পনায় সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে পারবেন। আপনার কাজে অন্যদের উৎসাহিত করতে পারবেন। বুদ্ধির সঠিক প্রয়োগে সফলতা পাবেন।
তুলা:
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। নিজ গুণে প্রশংসিত হবেন। জনসংযোগ বৃদ্ধি পাবে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে।
বৃশ্চিক:
ব্যাবসায়িক ও আর্থিক ক্ষেত্রে শুভ যোগ। আয়ের সুযোগ বাড়বে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসতে পারে। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিন। কল্পনার স্বর্গ থেকে দূরে থাকুন। ভালো থাকুন।
ধনু:
কর্মরতদের কাজে সাফল্য এবং আর্থিক উন্নতির যোগ। বকেয়া টাকা আদায় হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। জরুরি কাজ ফেলে রাখবেন না। স্বাস্থ্যের প্রতি নজর দিন।
মকর:
দিনটি বৈদেশিক যোগাযোগের জন্য শুভ। কর্মে উন্নতির যোগ ও সুনাম বৃদ্ধি পাবে। ভালো কোনো পরিবর্তন আসতে পারে। প্রত্যাশা পূরণে অন্যের সাহায্য পাবেন। অসুস্থরা সতর্ক থাকবেন।
কুম্ভ:
ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। কাছের কেউ অসুস্থ থাকতে পারে। অজ্ঞাত কারণে বন্ধুর সঙ্গে মতপার্থক্য, নিজেকে সংযত রাখুন।
মীন:
কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। অন্যের সঙ্গে কুশলী হতে হবে। পরিবারের প্রবীণদের স্বাস্থ্য রক্ষায় মনোযোগ দিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.