মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এই ১২ টি রাশি রয়েছে বৈদিক জ্যোতিষে। এই রাশি দেখেই সাধারণত মানুষের রাশিফল গণনা করা হয়। ভিন্ন ভিন্ন মানুষের রাশির স্বভাব এবং গুণ-ধর্ম আলাদা হওয়ায় তাদের রাশিফলও পৃথক পৃথক হয়। এই রাশিগুলোর আচরণও প্রতিদিন বদলে যায়, তাই সেই হিসাবেও প্রতিদিন মানুষের রাশিফল পৃথক পৃথক হয়।
মেষ রাশি
নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা বানচাল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে গুরুজনের সঙ্গে তর্ক হতে পারে। পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না।
বৃষ রাশি
শরীরের কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ খবর আছে।
মিথুন রাশি
কারও কাছে অপদস্থ হতে পারেন। কর্মস্থানে ঝামেলা বৃদ্ধি। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
কর্কট রাশি
সকালের দিক একটু ভাল ভাবে চলতে পারে, কিন্তু দুপুরের পরে বিবাদ থেকে সাবধান। প্রেমের বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে।
সিংহ রাশি
দিনটি সব দিক থেকে আপনার অনুকূল থাকবে না। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে।
কন্যা রাশি
ধর্মালোচনায় আনন্দ পাবেন। মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।
তুলা রাশি
টাকাপয়সা চুরি যেতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে।
বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে আপনি মিশ্রফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে। আজ অন্যের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন।
ধনু রাশি
অগ্রপশ্চাৎ চিন্তা করে উপার্জনের রাস্তায় এগোনোই ভাল হবে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখে দিতে পারে। অনিয়ন্ত্রিত কথাবার্তা আপনার ক্ষতি করতে পারে।
মকর রাশি
কাজের চাপের জন্য সংসারে অবহেলা। আজ বন্ধুবিচ্ছেদ হতে হতে বেঁচে যাবেন। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে।
কুম্ভ রাশি
ব্যবসায় চাপ বৃদ্ধির যোগ। ব্যবসার ব্যাপারে কোনও বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। সংসারে সুখশান্তি বজায় থাকবে না।
মীন রাশি
সতর্ক না থাকলে চাকরির স্থানে আজ সম্মানহানির যোগ আছে। কোনও ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারেন। চাকরিতে বদলি হওয়ার যোগ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.