প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ১০:৫৮ পি.এম
মণিরামপুরে গলাকেটে টাকা ছিনতাই, হামলায় ছিলো ৩জন
মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে মোঃ হাসান আলী(১৮) নামের এক যুবকের কলা গেটে আহত করে কম্পানির পণ্য ডেলিভারি করার আনুমানিক ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বীত্তরা।
আহত হাসান আলী উপজেলার মুন্সিখান পুর গ্রামের আঃ সাত্তারের ছেলে।হাতে ৫টি ও গলাই ৫টি সেলাই নিয়ে বর্তমানে হাসান আলী মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
স্থানীয়রা জানান, একটি কসমেটিক্স ডিলারের ডেলীভারি ম্যানের কাজ করে মোঃ হাসান আলী।গত ৭ই মে বুধবার পণ্য ডেলীভারি শেষে আনুমানিক ১০টার পরপরই রাস্তায় চলাচলের সময়ে কেউ একজন চিৎকার চেচামেচি করলে আশপাসের মানুষ ছুটে এসে হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
আহত হাসান আলী জানান, আমি ডিলার পয়েন্টে সুন্দলপুর ফিরে যাওয়ার সময়ে হঠাৎ ৩ জন যুবক খানপুর বটতলা হতে মুন্সিখানপুর পতিমধ্য রাস্তায় গতিরোধ করে। টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে প্রথমে হাতে পরে গলায় ধারালো চাকু দিয়ে পোচ মেরে ব্যাগ নিয়ে আমাকে ফেলে রেখে পার্শবর্তী মেহগনী বাগানের দিকে চলে যায়।
ঘটনাস্থল থেকে মোঃ শাহিন হোসেন থানা পুলিশকে অবহিত করে। পুলিশ আসার আগেই স্থানীয়রা ভ্যানযোগে তাকে হাসপাতালে নিয়ে আসে। ধারালো অস্ত্র(খূর) দিয়ে হাসানকে আঘাত করা হয়েছে তবে গুরুতর কিছু না। চিকিৎসা দিয়েছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলে জানান মণিরামপুর হাসপাতালের ইমার্জেন্সির কর্তব্যরত ডাক্তার। তথ্য আছে, ২০২৩ সালে একই স্থানে একটি হত্যাকান্ড সংগঠিত হয়েছিলো।
ঘটনাস্থল পরিদর্শন ও কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।তবে এখনো পরিবারের কেউ অভিযোগ করেননি। প্রাথমিক ভাবে তদন্তের কাজ চলছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর সার্কেল এএসপি ইমদাদুল হক।