
রাজধানীর ডেমরায় আলোচিত কিশোরী ধর্ষণকারী মোঃ সুমন (৩৫) কে নারায়ণগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩|
সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল নারায়ণঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরী ধর্ষনকারী মোঃ সুমন (৩৫), পিতা-মোঃ নূর ইসলাম, সাং-ভার্জিন বেকারীর গলি, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকাকে ২৫/০৪/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। ভিকটিমকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে পানির সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা জানতে পারলে ভিকটিমকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ধর্ষন করা হয়েছে বলে জানায়। ধৃত আসামীর বিরুদ্ধে ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা করে এবং মামলার পর আসামি পলাতক জীবনযাপন করে নিজেকে আত্নগোপন করে। এক পর্যায়ে র্যাবের হাতে আটক হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.