
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকা হতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ০৮ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আবু নাসির (৩৫)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ০৮ বছর যাবৎ পলাতক আসামি ১। মোঃ আবু নাসির (৩৫), পিতা-আনোয়ার হোসেন মানিক, সাং-গংগা শিবপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর’কে ১২/০৬/২০২৩ তারিখ ২৩৫০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত নাসিরের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ২০১৫ সালের একটি ধর্ষণ মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২২ সালে ধৃত নাসির’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.