পার্শ্ববর্তী দেশ স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে উল্লেখ করে কাস্টমস গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. আবদুর রউফ বলেন, সারা পৃথিবীতে যে পরিমাণ গোল্ড ব্যক্তিগত কাজে ব্যবহার হয় তার ৮০ শতাংশই ব্যবহার হয় ভারতে।
আজ সোমবার (২৫ অক্টোবর) কাকরাইল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক ড. আবদুর রউফ বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ,
তারা তিনটি জিনিস খুব পছন্দ করে। সিনেমা, ক্রিকেট, গোল্ড। তারা প্রচুর গোল্ড ব্যবহার করে। তিনি বলেন, আমরা এত পরিমাণ চোরাচালান ধরি আর এতে কোটি টাকা তাদের লস হয়। তবুও তারা এই কাজ করে যাচ্ছে। তাহলে বলা যায়, এরপরও তাদের লাভ আছে এখানে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.