প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৩, ৬:৩০ পি.এম
মাগুরার শালিখা থানার ওসি’র নেতৃত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেফতার-৩

মাগুরার শালিখা থানার ওসি জনাব মোশাররফ হোসেন এর নেতৃত্বে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
আজ সোমবার (৩ জুলাই'২০২৩) দুপুর ১২.০০ ঘটিকার দিকে উপজেলার হরিশপুর কাদিরপাড়া খেওয়াঘাট এলাকায় অভিযোগের চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে আটক করেছে শালিখা থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে একটা পিস্তল ,ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছ ।
গ্রেফতারকৃতরা হলো পার্শ্ববর্তী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর মধ্যপাড়ার শাহিনুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত(১৯), একই গ্রামের সাইফুল মোল্লার ছেলে জিসান মোল্লা(১৯), অন্যজন পাঠান পাইক পাড়ার মহব্বত আলী খানের ছেলে মাহিম খান মিরাজ(১৮)।
এ বিষয়ে শালিখা থানার ওসি জনাব মোশাররফ হোসেন বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাকিবুল ইসলাম, এএসআই লিটন হোসেন ,এ এস আই রিপন কুমার সহ সঙ্গীয় ফোর্স কাদিরপাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ আসামিদের আটক করেছে।তাদের বিরুদ্ধে মামলার কাজ চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.