
রোববার দুপুর সোয়া ১টার দিকে একটি মাইক্রোবাসে তাদের নিয়ে সচিবালয় থেকে বের হয়েছেন সিআইডির সদস্যরা। যে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- জোসেফ, আয়শা, বাদল, বারী, মিন্টু, ফয়সাল।
এর আগে সিআইডির সদস্যরা সকালে সচিবালয়ে এসে তিন নম্বর ভবনের নিচতলার ২৪ নম্বর কক্ষ (এ কক্ষ থেকে ফাইল চুরি হয়েছে) থেকে আলামত সংগ্রহ করেন এবং সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন।
সিআইডির পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘এখানে একটি ঘটনা ঘটেছে। মামলা হয়নি, সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আমাদের বলা হয়েছে, আমরা যেন ছায়া তদন্ত করি। সিআইডির টিম ছায়া তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করতে এসেছে।’
এটা তদন্তের একটা অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত বলতে পারবো।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.