র্যাব-৩ এর অভিযানে রাজধানীর ভাটারা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ শহিদুল ইসলাম গ্রেফতার।
রাজধানীর ভাটার থানাধীন খিলবাড়ীর টেক পূর্বপাড়া এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা-মৃত রাজ্জাক মোল্যা, সাং-সিতারামপুর শেখপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে ১৫/১২/২০২২ তারিখ ১৩০৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা রুজু হওয়ার পর থেকে ধৃত আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.