
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে ঈদুল আযহার ( ভিজিএফ) এর চাউল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন এর নামে।
গত ১০ জুলাই ঈদুল আযহা উপলক্ষে পি আই ও অফিস কতৃর্ক দিঘলিয়া ইউনিয়নে ১০ কেজি করে ৫৪১ জনের নামে ৫ টন ৪৪০ কেজি চাউল বরাদ্দ পাই। সেই মোতাবেক অত্র ইউনিয়নে চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন ৫৪১জনের নামের তালিকা করে চাউল বিতরণ করেন।
কিন্তু ঐ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সমন্বয় করে চাউল বিতরণ করা হয় নাই এই কথা ও বলেছেন মেম্বারা।
সরোজমিনে যেয়ে খোজ খবর নিলে এক এক করে থলের বিড়াল বেরিয়ে আসতে থাকে দিঘলিয়া ইউনিয়নের। ৯ টি ওয়ার্ডের তালিকা দেখে সরোজমিনে কোন মিল পাওয়া যায় নাই। যাদের নাম শুন্যে ভাসছে তাদের চাউল নিলো কে?
তাছাড়া যে ওয়ার্ডে ৫০ বছর ধরে কোন হিন্দু ধর্মের লোক বসবাস ছিলো না সেই সকল ওয়ার্ডে হিন্দুদের নাম দিয়ে চাউল উত্তোলন করা হয়েছে, যা নিয়ম / বিধির পরিপন্থী।
এ বিষয়ে দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের সাথে মুঠোফোনে (০১৭১১৯৩৯৮৫৩) কথা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন আমি ব্যস্ত আছি কথা বলতে পারব না এখানে আসেন বলে ফোন কেটে দেন।
এ ঘটনায় লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন চেয়ারম্যান আমাকে এবিষয়ে কিছু বলেছে। আপনারা যে ভাবে বলেছেন উনি তা বলেন নাই। তবে আপনারা সরোজমিনে যা পেয়েছেন সেভাবে লিখবেন। তারপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.