
কবি বলেছে ২৫ বছর পর্যন্ত ভুল করতে। তবে একই ভুল যেন দু'বার না হয়। ভুল থেকে নেয়া শিক্ষাকে কাজে লাগাতে হবে। যদি ভুল থেকে নতুন কিছু শেখা যায় তবে ভুলই ভালো।
ভুল আমাদের জীবনের অভিজ্ঞতাকে মজবুত করে। ভুল আমাদের দুনিয়াকে ভালোভাবে জানতে, মানুষ ও আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। তাই ভুল করতে হবে। তব একই ভুল যেব দু'বার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
ভুল থেকে নতুন যে শিক্ষা অর্জন করতে পারবেন তা আপনার জীবন বদলে দিবে। আবার ভুল করতে করতে আপনি শুদ্ধ হতে পারেন। নতুন কিছুতে দক্ষ হতে হলেও প্রচুর ভুল করতে হবে। আবার ভুল করতে করতে বিজ্ঞানীরা পৃথিবীকে সেরা সেরা প্রযুক্তি উপহার দিয়েছে।
তবে অল্প বয়সে যেসব ভুল করা একদম অনুচিত-
অনলাইন বা অফলাইনে কাউকে অন্ধভাবে অনুসরণ করা।
পৃথিবীর মানুষ নামক প্রাণীর কাছে কোনোকিছু প্রত্যাশা করা।
অন্যের পরামর্শে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া।
খারাপ বন্ধু-বান্ধবের সাথে মেলামেশা করা।
নেটফ্লিক্স সিরিজ বা মুভির কোনো চরিত্র নিজের জীবনে ধারণ করা।
ইন্টারনেটের সর্বোচ্চ ভালো ব্যবহার না করা।
অল্প বয়সে প্রণয়ে যাওয়া। অল্প বয়সের প্রেমের মরণ খুব শীঘ্রই হয়।
অস্বাস্থ্যকর বিনোদনে আসক্তি হয়ে পড়া।
পরিবারের বাইরে অন্য কাউকে প্রাধান্য দেয়া।
অল্প বয়সে বিয়ে করা।
ভুলগুলো ডাইরিতে লিখে রাখতে পারলে খুব ভালো হবে। ভুলের কারণ, প্রতিকার, ফলাফল বিস্তারিত লিখে রাখলে সে ভুল দ্বিতীয়বার করতে মন চাইবে না। একটা ডাইরি থাকা উচিত যেখানে ভুলগুলো লেখা থাকবে। যাতে ভুল থেকে নেয়া শিক্ষা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে শুদ্ধ করতে পারি।
আমরা মানুষ তাই সহজে ভুল করি। ভুল হোক তবে একই ভুল যেন দু'বার না হয়।
ভুলই তো আমাদের জীবন নিয়ে নতুনভাবে ভাবতে শেখায়। পৃথিবী পাষান্ড স্বার্থপর মানুষগুলোর আসল চেহারা দেখতে শেখায়। প্রত্যাশা শূন্যে আনতে শেখায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.