
◑ গাঁজা হচ্ছে গাঁজা ফুল-পাতার রোল (roll)
◑ সিগারেট হচ্ছে তামাক পাতার রোল (roll)
সিগারেটের নিকোটিন মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এবং মনোযোগ বা স্মৃতি বৃদ্ধি করতে পারে বলে বলা হয়। যারা সিগারেট খায় তাঁদের মতে সিগারেট মানসিক প্রশান্তি দেয়।
তবে নিকোটিন খুবই খারাপ রক্তসংবহন তন্ত্র, বৃক্ক, পরিপাক্তন্ত্র, ফুসফুস তথা পুরো শরীরের জন্য। এর নেশা হেরোইনের মতো আসক্তিকর।

আর গাঁজার ধোঁয়া সিগারেটের চেয়ে তুলনামূলক পাতলা বলে এটা দ্রুত ফুসফুসে গিয়ে রক্তে তথা মস্তিষ্কে পৌঁছে যায় এবং কাজ শুরু করে। এটা ডোপামিন হরমোন নিঃসৃত করতে কাজ করে যা আনন্দের হরমোন নামে পরিচিত।
অর্থাৎ গাঁজা আপনার মনকে খুশি করে তুলবে। এটা ক্ষুধা বাড়ায়, এটা শরীর রিল্যাক্স করে ফেলে অর্থাৎ কোন কাজ করতে বা কথা বুঝতে অনেক সময় লাগে। সবকিছু ধীরগতির মনে হয়। হতাশাও কমায়।
অনেক ক্ষেত্রেই ওষুধ হিসেবে এর ব্যবহার আছে, তবে সব ওষুধ বা মাদকের মতোই অনিয়ন্ত্রিত ব্যবহারে এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। সিগারেটের মতোই এটা ফুসফুস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ধীরে ধীরে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.