কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফারুক মিয়া (৩৩) ও শাহজাহান আলী (৪৩)।পরে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ফারুক মিয়া ভূরুঙ্গামারীর একটি গ্যারেজে কাজ করে। সে রংপুর জেলার শালবন এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং শাহজাহান আলী ভূরুঙ্গামারী উপজেলা ইউনিয়নের মানিককাজী গ্রামের শামসুল হকের ছেলে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী ফারুক মিয়াকে ১৯০ পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে মানিককাজী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলী নামে অপর মাদক কারবারীকে আটক করা হয়। উভয়ের বিরম্নদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রোববার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.