প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৯:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৩, ৪:৪২ পি.এম
আমতলী অনলাইন প্রেস ক্লাব (ওপিসি)’র ২০২৩ সালের কমিটি গঠিত

জোয়া ইসলাম ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী অনলাইন প্রেস ক্লাব ওপিসি'র ২০২৩ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল এগারোটায় ওপিসি'র আহবায়ক মোঃ রেজাউল করিম রনি মল্লিক এর সভাপতিত্বে সাধারণ পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত সকল সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে অনলাইন প্রেস ক্লাব ওপিসি'র ২০২৩ সালের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
এগারো সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে দৈনিক আজকের বসুন্ধরার আমতলী উপজেলা প্রতিনিধি খান মোঃ সাইফ উদ দৌলা কে সভাপতি এবং দৈনিক ভোরের আলো পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক কারা হয়েছে।
কমিটির অন্যরা হলেন,সহ- সভাপতি-মোঃ রেদোয়ান (দৈনিক বাংলার আলো),যুগ্ন সম্পাদক-বৃষ্টি আক্তার (দৈনিক কলম কথা),সাংগঠনিক সম্পাদক-আবু তাহের (সময় ২৪. কম),অর্থ ও দপ্তর সম্পাদক- মোঃ নাজমুল আহসান (দৈনিক দেশ সেবা), তথ্য,প্রচার,প্রকাশনা ও গবেষণা সম্পাদক-সুমাইয়া ইসলাম শীলা (ক্রাইম ইনভেস্টিগেশন),নির্বাহী কমিটির সদস্য'রা হলেন,মল্লিক মোঃ জামাল (দৈনিক কর্মক্ষেত্র ),মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক বরিশাল ক্রাইম), মোঃ হায়দার হাওলাদার (দৈনিক প্রতিদিনের কাগজ) ও হাসান মাহমুদ (দৈনিক সমাচার)।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.