প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ৯:৪৬ পি.এম
উপজেলা বিএনপির সভাপতির জন্মদিনে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এ্যাড: শহীদ মোঃ ইকবাল হোসেনের ৬৬তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৯ই মে সন্ধ্যায় আয়োজিত এক আনন্দঘন মুহূর্তে ফুলের তোড়া দিয়ে এ শুভেচ্ছা বিনিময়ের মহেন্দ্রক্ষণে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মণিরামপুর উপজেলা শাখার কার্যালয়ে দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি সুমন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য নয়ন হাসান, সদস্য সাব্বির হাসান প্রমূখ।
শুভেচ্ছা গ্রহণকালে সকলের উদ্দেশ্য উপজেলা বিএনপির সভাপতি এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন, আমার জন্য আপনারা শুধু দোয়া করবেন, আমি মণিরামপুর বাসীর জন্য ভালো কিছু করে যেতে চাই।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.