
যেসব পত্রিকার কর্তৃপক্ষ নূন্যতম অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেনি তারা সরকারি কোন ক্রোড়পত্র পাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, 'আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, অষ্টম ওয়েজবোর্ড যারা বাস্তবায়ন করেনি, তাদেরকে কোন ক্রোড়পত্র দেব না।
ক্রোড়পত্র তাড়াতাড়ি নেয়ার জন্য চারদিকে যে ঘুরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে। ভবিষ্যতে যারা নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে না, সেক্ষেত্রেও কী করা যায়, সেটি নিয়ে আমরা ভাবছি'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.