নজরুল ইসলাম নান্দাইল প্রতিনিধি : নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় নান্দাইল নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি এইচএম মিজান, যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, আমিনুল ইসলাম আশিক, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন ও শামছুল হক সহ প্রমুখ।
কার্যনির্বাহী কমিটির সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন ও প্রেসক্লাবের ৪টি শূন্য পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এতে জহিরুল ইসলাম লিটন সিনিয়র সভাপতি,এইচএম মিজান সহ-সভাপতি,মিন্টু মিয়া যুগ্নসাধারণ সম্পাদক,আমিনুল ইসলাম আশিক যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে। তাছাড়া সংগঠনকে গতিশীলতার লক্ষে আগামী বছর দ্বি-বার্ষিক কাউন্সিল, ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতির ফজলুল হক ভূঁইয়ার সম্মতি ক্রমে গৃহিত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.