গত ১৩ এপ্রিল( মঙ্গলবার) একটি অন লাইন ভার্সনে
"কলোড়া ইউনিয়ন আঃ লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শাহারিয়ার আলম মুক্ত এবং উৎপল বিশ্বাসকে অবাঞ্ছিত ঘোষণা"
শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়েছে । যে সংবাদটি সম্পূর্ণ মিথ্যে বানোয়াট ভিত্তিহীন উদেশ্য প্রনোদিত। একটি কুচক্রী মহল আমাদের এবং আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মরিয়া হয়ে উঠেছে। এই চক্র সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এহেন সংবাদ প্রচার করেছে। যার কোন সত্যতা নেই। বাস্তবে
যে ব্যক্তি লিখিত বক্তব্য পাঠ করেন তার নাম মীনা মাহমুদুল হাসান তাপস। এই তাপস কলোড়া ইউনিয়নের আওয়ামী লীগের কোন রাজনীতির সাথে জড়িত নেই। ইউনিয়ন আওয়ামী লীগের কোন সদস্য ও নেই । তিনি আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আওয়ামী লীগের বিরুদ্ধী চক্রের সাথে হাত মিলিয়ে ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বাধা গ্রস্থ করতে কিছু অসাধু ১০/১১ লোক নিয়ে গোবারা পার্ব্বতী বিদ্যাপিঠ বিদ্যালয় চত্বরে নদীর কিনারে গোপনে একটি সাংবাদিক সম্মেলন করে। এবং যে বিষয়গুলো তুলে ধরেন সে গুলির সত্যতা নেই । কলোড়া ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক মিলে দলীয় সকল কার্যক্রম সম্পাদন করে থাকি। আওয়ামী লীগের বর্ধিত সভা হয়ে থাকে।
সকল জাতীয়ম প্রোগ্রাম করি। যে গুলির রেজুলেশনে রয়েছে। কলোড়া ইউনিয়নকে আওয়ামী লীগের একটি শক্ত ঘাটিতে পরিনত হওয়ায় চরম ক্ষেপেছে এই চক্র। যে চক্র বিগত সময়ে ইউনিয়ন এ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। চাঁদাবাজি, উন্নয়ন মুলক কাজে নয়ছয় সহ বিভিন্ন রকম অনিয়ম দূর্ণীতির সাথে জড়িত ছিল। এই ষড়যন্ত্র কারীদের সাজানো নাটকে ইউনিয়ন আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীসহ আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শাহারিয়ার আলম মুক্ত
সভাপতি
বাংলাদেশ আওয়ামী লীগ
কলোড়া ইউনিয়ন শাখা
এবং
উৎপল বিশ্বাস
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ
কলোড়া ইউনিয়ন শাখা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.