প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২১, ৫:০৯ পি.এম
মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, স্বাস্থ্য খাতে শতশত কোটি টাকার অনিয়ম ধারাবাহিকভাবে তুলে ধরে ধারাবাহিকভাবে অনেক প্রতিবেদন প্রকাশ করেছেন দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলাম।
যে কারণে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম ও দোসররা মিথ্যার আশ্রয় নিয়ে তাকে হেনস্থ্যসহ ষড়যন্ত্রমুলক মামলায় ফাঁসিয়েছেন। মিথ্যা মামলায় তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্তে তাকে মুক্তি দেওয়া ও এই নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তরা আরো অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে শতশত কোটি টাকা লুটপাটের সাথে স্বাস্থ্য বিভাগের প্রভাবশালী মহল জড়িত। সরকার কোটি কোটি টাকা স্বাস্থ্য বিভাগে দিলেও লুটপাটের ফলে দেশে আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে তোলা সম্ভব হয়নি।
দ্রুত স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.