যশোর মণিরামপুর উপজেলার তৃণমূল গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা একতাবদ্ধ কলম সৈনিক স্লোগান নিয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ৭ ই জানুয়ারি নতুন বছরের শুভক্ষণে সকাল এগারোটায় মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সুমন চক্রবর্তী'কে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক সুমন চক্রবর্তী প্রকাশক ও সম্পাদক দৈনিক কলম কথা, যুগ্ম আহবায়ক জীএম টিপু সুলতান দৈনিক অনির্বাণ, যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলী জাগরণী টিভি বজ্রকন্ঠ সম্পাদক ও প্রকাশক,যুগ্ম আহবায়ক এইচ এম বাবুল আক্তার দৈনিক জনতার বার্তা,মোঃ শাহ্ জালাল (সম্পাদক) দৈনিক সমসাময়িক নিউজ,জেমস রহিম রানা দৈনিক কল্যাণ,হাফেজ মোঃ আব্দুল আল মামুন দৈনিক আশ্রয় প্রতিদিন, বিএম মিলন দৈনিক সমাজের কথা,মাবিয়া রহমান দৈনিক বজ্রশক্তি, অংশুমান গাইন নগর টিভি,বিশ্বজিৎ মল্লিক জয়দেব সাপ্তাহিক পল্লী কথা,বিথীকা সুলতানা দৈনিক কলম কথা, মিজানুর রহমান মিজান দৈনিক নওয়াপাড়া,জুয়েল রানা দৈনিক যশোর, মাসুমা আক্তার মিথিলা বজ্রকন্ঠ সহ সম্পাদক, কুন্তাল দাস দৈনিক কলম কথা, তহিদুল ইসলাম সাপ্তাহিক কর্মক্ষেত্র,আ রাজ্জাক দৈনিক সত্যপাঠ ও বজ্রকন্ঠ, মোঃ আরিফুল ইসলাম দৈনিক স্বাধীন বাংলা,সাথী চক্রবর্তী দৈনিক স্বদেশ বিচিত্রা,সানোয়ার হোসেন টিটু দৈনিক গ্রামের কাগজ সকলের সম্মতিক্রমে লিখিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয় আগামী ৩ মাসের জন্য। তিন মাসের ভিতর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সকলে মতামত প্রকাশ করেন।
এসময় আহবায়ক সুমন চক্রবর্তী মণিরামপুরের তৃণমূল পর্যায়ে সকল গণমাধ্যম কর্মীদের মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য হতে আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.