রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক পদে শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ।
এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য সিনিয়র সাংবাদিক জাবিদ অপু, দৈনিক রাজশাহীর আলো-এর সম্পাদক আজিবার রহমান, এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী ও সচিব তোফায়েল হোসেন ছন্দ উপস্থিত ছিলেন।
ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, দৈনিক কালবেলা-এর ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, দৈনিক খোলা কাগজ-এর স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানি এবং মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু প্রমুখ।
নির্বাচনে অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন—
সহ-সভাপতি: আলাউদ্দিন মন্ডল ও শেখ রহমতুল্লাহ
সহ সাধারণ সম্পাদক: রকিবুল হাসান রকি
সাংগঠনিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান জীবন
কোষাধ্যক্ষ: মামুনুর রশীদ
দপ্তর সম্পাদক: সুলতানুল আরেফিন খান নিহাল
প্রচার ও প্রকাশনা সম্পাদক: নাজমুল হক
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মনোয়ার হোসেন
নির্বাহী সদস্য: আকতার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান
সদস্যদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হওয়ায় একে সফল ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হিসেবে বর্ণনা করেছেন নির্বাচন কমিশন ও পর্যবেক্ষকরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.