ডাঃ আজাদ খান ষ্টাফ রিপোর্টার : আজ সোমবার (৩০ আগষ্ট) সকালে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে নঈম নিজামসহ ১২ জন শীর্ষস্থানীয় সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পালন করা হয়।
মানব বন্ধনে- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলা নিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করে।
মানববন্ধনে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে- অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা সহ সারাদেশের সকল সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.