প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৩, ১০:০৬ পি.এম
এশিয়ান টেলিভিশন এর ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন ১১ তম বর্ষে পা রাখছে এ উপলক্ষে আজ দিনব্যপী প্রতিষ্ঠান এর ফুলছড়ি উপজেলা প্রতিনিধি মোঃতৌহিদুর রহমান তুহিনের উদ্যোগে 'ফুলছড়ি প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ডাউনলোড করতে ক্লিক করুন
দিনভর আনন্দ ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় হয় ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা প্রসাশক মোঃ আনিসুর রহমান,ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ফুলছড়ি উপজেলা। এছাড়াও ফুলছড়ি প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশন প্রতিনিধি,তৌহিদুর রহমান, ফুলছড়ি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ফারুক হোসেন, ফুলছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম,ফুলছড়ি প্রেসক্লাবের সদস্য মোঃ শহিদুল ইসলামী।