নজরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ডিজিটাল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নবীন সাংবাদিক হিসাবে সম্মাননা পদক পেলেন আজকের পত্রিকার নান্দাইল প্রতিনিধি মিন্টু মিয়া। গত শনিবার বিকাল ৫ টায় নান্দাইল প্রেসক্লাব কর্তৃক ২০২২, প্রেসক্লাব পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবুল ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মড়ল সঞ্চালনা করেন।
নান্দাইল প্রেসক্লাব পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন ভূঁইয়া।
দৈনিক যুগান্তর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ গৌরিপুর প্রতিনিধি ম.নুরুল ইসলাম,দৈনিক জাহান ত্রিশাল প্রতিনিধি মো.মোখলেছুর রহমান সবুজ, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাউদ খান সহ প্রমুখ।
নবীন সাংবাদিক মিন্টু মিয়া ২০১৪ সাল থেকে অনলাইন সাংবাদিকতার মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে তিনি নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের যুগ্নসাধারণ, দৈনিক আজকের পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসাবে নিযুক্ত আছেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমানে সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সংবাদপত্রে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের দাবি করেন।
নান্দাইল প্রেসক্লাব ২০২২ এ ময়মনসিংহ উত্তরের ৮ জন সাংবাদিক পদকপ্রাপ্ত হন। তাদের মধ্যে হল- দৈনিক সংবাদ গৌরিপুর প্রতিনিধি ম. নুরুল ইসলাম, কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. আনিসুজ্জামান আনজু, যুগান্তর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ,দৈনিক জাহান ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেসুর রহমান সবুজ সহ ৪ জন প্রবীণ,
দৈনিক নিউজ নান্দাইল প্রতিনিধি এইচএম সাইফুল্লাহ, আজকের প্রতিনিধি মিন্টু মিয়া সহ ২ জন নবীন, সেতু এজেন্সির প্রোঃ লুৎফর রহমান ও নান্দাইল প্রেসক্লাবে একাধারে ৪০ বছর একই পদে দায়িত্ব পালন করা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল কে পদকে ভূষিত করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.