
এটিএননিউজ-এর বুলবুল হাবিব এবং রুবেল ইসলামের উপর হামলার সাথে সরাসরি ও নেপথ্য জড়িত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, কর্মকর্তা-কর্মচারিদের বহিষ্কার ও বিচার না করা না হলে এ দেশে সমৃদ্ধ দেশ গড়ার সকল চেষ্টা ব্যহত হবে; অপরাধী-দুর্নীতিবাজরা আরো বেপরোয়া হয়ে আরো অনেক সংবাদযোদ্ধাকে আহত ও নিহত করার দুঃসাহসে সাহসী হয়ে উঠবে। যা কোনভাবেই জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের কাছে প্রত্যাশা করে না আমাদের সংবাদযোদ্ধারা।
উল্লেখ্য, বঞ্চিত অনলাইন সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালে পথচলা শুরু করা অনলাইন প্রেস ইউনিটি সাগর-রুণী সহ সকল সংবাদযোদ্ধার ঘাতকদের বিচারের দাবিতে সমাবেশ, করোনা পরিস্থিতিতে সংবাদযোদ্ধাদের জন্য ফ্রি পিপিই, প্রণোদনার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানসহ ১২ বছরে সংবাদপত্র ও সংবাদযোদ্ধাদের দাবি আদায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.