প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২২, ৮:৫৪ পি.এম
চিলমারীতে সাপ্তাহিক সহযোগীর পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ "সত্য ন্যায় প্রকাশের দৃপ্ত শপথ" এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে সাপ্তাহিক সহযোগীর পত্রিকার ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে সাপ্তাহিক সহযোগী পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন। উপস্থিত থেকে আর ও বক্তব্য রাখেন, চিলমারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ নাজমুল হুদা পারভেজ, প্রেস ক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু, সাধারণ সম্পাদক সাবেদ আলী মন্ডল সবুজ, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, মফস্বল সাংবাদিক ফোরামে চিলমারীর সভাপতি মোঃ ফজলুল হক, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আকা, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মোঃ আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মমিনুল ইসলাম বাবু, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্্রপ্রেসের সম্পাদক মোঃ রিয়াদুল ইসলাম বাবু, উত্তরের আলোর সম্পাদক এইচ এম মেহেদী হাসান। আর ও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ফয়সাল আহমেদ, এস এম রাফি, মোঃ ফাহমিদুল হক বুলেট, মোঃ জিয়ন মিয়া নয়ন, মোঃ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.