
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা আয়োজিত 'আখতারুজ্জামান আজাদের সাথে আড্ডা' শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩রা আগষ্ট) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদমিনারে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি আখতারুজ্জাম আজাদ। এছাড়া এতে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক (সোহেল) , বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তানভীর আহমেদ রাসেল, বর্তমান সভাপতি ইকবাল হাসান, সহ-সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা ইয়াসমিন লিজা, সাহিত্য ও প্রচার বিষয়ক সম্পাদক মুসলিমা তন্বী ও উপ-দফতর সম্পাদক মুহাম্মদ হাসান।
আখতারুজ্জাম আজাদ, তাঁর বক্তব্যে নিজের লেখক হয়ে ঘটনা বর্ণনার পাশাপাশি নিজের লেখা কবিতা, সমসাময়িক কবি লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে নিজের ভাবনা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশ্লেষন তুলে ধরেন। এ ছাড়াও, তরুণ লেখকদের কলাম লেখার নানা কলাকৌশল সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.