
জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেনের শাশুড়ি মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।
বুধবার (০১ জুন) পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক ইদ্রীস আলী প্রেরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় বলা হয়েছে, জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেনের শাশুড়ি মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
জানা যায়, ড. এমতাজের শাশুডির নাম হামিদা খাতুন। তিনি ০১ জুন সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকায় ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.