রপুশেরের নকলা উপজেলায় ঈদের দিন বাবার বাড়িতে যেতে না পেরে স্বামীর সঙ্গে অভিমানে দিলরুবা(২৬) নামে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে। ঈদের দিন রাতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দিলরুবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা পৌরসভার কায়দা গ্রামের আশিক মিয়ার সঙ্গে ঝিনাইগাতী উপজেলার দিলরুবার ঢাকায় গার্মেন্টসে চাকুরির সুবাদে পরিচয় ও পরে বিয়ে হয়। গতকাল থেকে দিলরুবা বাবার বাড়ি যেতে চাইলে আশিকের বাঁধা দেয়। না যেতে পেরে অভিমানে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে দিলরুবা। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর বলেন,এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.