
এবি পার্টির যুগ্ম আহবায়ক জনাব এরশাদ হোসেন সাজুর মৃত্যু
আজ সকাল আনুমানিক ৮ঃ২৫ মিনিটে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কৃতি সন্তান সাবেক জাতীয় পার্টি ও জামায়াত নেতা এবং বর্তমান এবি পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক জনাব আলহাজ্ব আবু হেনা মোঃ এরশাদ হোসেন সাজু মৃত্যু বরন করেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ (৬ এপ্রিল) রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
রাজনৈতিক জীবনে এরশাদ হোসেন সাজু ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে লালমনিরহাট-১,(হাতিবান্ধা-পাটগ্রাম)আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন এবং ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন।
তিনি তার সমাজ সেবক ও রাজনৈতিক জীবনে অনেক মানুষের পাশে দাড়িয়েছেন।তার মৃত্যুতে হাতিবান্ধা - পাটগ্রাম উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজর আজ বাদ আসর পাটগ্রাম সাহেব ডাঙ্গা স্টেডিয়াম মাঠে এবং বাদ এশা তার বুড়িমারী গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.