প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৩, ৬:৫৬ পি.এম
জামালপুর ইসলামপুরে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ডা. আজাদ খান,ব্যুরো প্রধান (ময়মনসিংহ): জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী মাষ্টার (৭০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ০৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০১ জুলাই) বিকালে নিজ উঠানে পানি নিষ্কাশনের কাজ করতে গেলে প্রতিবেশী মৃত ফুলু মিয়ার ছেলে দুখু (৪২), আরিফ (২৫) ও রুবেল (৩০) এবং হারুনের ছেলে ছোটন (৩০), লাজু (৩৫) ও হযরতের ছেলে মাহমুদুল (২০) গংরা সাদেক আলীর উপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দিলে ঘটনাস্হলে মারা যায় বীর মুক্তি যোদ্ধা সাদেক আলী।
বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামের বাসিন্দা এবং ইসলামিয়া কামিল মাদ্রাসার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার বীর মুক্তি যোদ্ধা সাদেক আলী হত্যার ন্যায় বিচার দাবী করেছেন।
ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানাট অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.