প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২১, ৪:৩২ পি.এম
বড়াইগ্রামের বিটিভি’র সাবেক সঙ্গীত শিল্পী শাজাহান আলী সান্টু’র ইন্তেকাল

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বিটিভি'র সাবেক সঙ্গীত শিল্পী শাজাহান আলী সান্টু ইন্তেকাল করেছেন। আজ (১৮ আগষ্ট) দুপুর ১২.৩০ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত সিদ্দিক আলী মিয়া'র ৫ম পুত্র।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২কন্যা, ২জামাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় পর্যায়ে ফুটবল খেলোয়াড় হিসেবে দেশের সুনাম অর্জন করেছেন। পরে দির্ঘদিন বিটিভি'র খ্যাতিমান সঙ্গীত শিল্পী হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে কাদিরাবাদ সেনানিবাসে সঙ্গীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সহ অত্র এলাকার সূধীজন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.