শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসজল নয়নে জয়নাল হাজারীকে বিদায় জানাল লাখো জনতা। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সন্ধ্যায় মাস্টারপাড়ার মুজিব উদ্যানে দাফন করা হয়।
বিকাল পৌনে ৫টার দিকে ফেনী পাইলট হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার ইচ্ছানুযায়ী ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতি মো. ইলিয়াস জানাজা পড়ান। এর আগে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন ফেনী সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া।
জয়নাল হাজারীর ইচ্ছানুযায়ী তাঁর বাড়ি শৈল কুটিরের মুজিব উদ্যানে সমাহিত করা হয়।
তার জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি জয়নাল, জয়নাল হাজারীর ভাগিনা শাফায়েত হোসেন লিটু। জানাজায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ ফেনীর সর্বস্তরের লক্ষাধিক মানুষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.