নূরুল হক, মনিরামপুরঃ মণিরামপুর সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি; মোঃ সিরাজুল ইসলামের দাদী খোদেজান বিবি (১০২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শোলাকুড় গ্রামে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ------ রাজিউন)। মরহুমা খোদেজান বিবি শোলাকুড় গ্রামের মরহুম আলী বক্স মিস্ত্রির স্ত্রী ছিলেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। এদিন জুম্মাবাদ শোলাকুড় পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়।
যুবলীগনেতা সিরাজুল ইসলামের দাদীর মৃত্যুতে বিবৃতিতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মণিরামপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.