শিরোমণিতে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত ব্যক্তির আত্মহত্যা
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা শিরোমণি রেলক্রসিং এর হাই স্কুল সংলগ্নে অজ্ঞাত(৪০) বছরের এক ব্যক্তি বুধবার বিকাল সোয়া ৪টায় যশোরগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা খবর পাওয়া গেছে। স্থানিয়রা জানায়, নিহত ব্যক্তিকে তারা শিরোমণি স্কুলের সামনে ঘোরা ফেরা করতে দেখে। ট্রেন চলে যাওয়ার পর তার ক্ষতবিক্ষত লাশ ট্রেন লাইনের পাশে পড়ে থাকতে দেখে। শিরোমণি ষ্টেশন রেলক্রসিং এর গেটম্যান জাহাঙ্গীর হোসেন বলেন বিকাল ৪টায় খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ী এক্রাপ্রেজটি সোয়া ৪টায় শিরোমণি রেলক্রসিং অতিক্রম করলে হাই স্কুল সংলগ্ন রেল লাইনের ওপর ট্রেনের নিচে অজ্ঞাত ব্যক্তি ঝাপ দিতে দেখে স্থানীয়রা। ঘটনার পর জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় বা আত্মহত্যার কারণ জানা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.