প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৭:৪৯ পি.এম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা আর নেই

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এ.এম.জেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
তিনি বলেন, ‘বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছু দিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল।
স্বাস্থ্যমন্ত্রীর মা করোনায় আক্রান্ত হয়ে সুস্থও হয়েছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতাও যোগ হয়েছিল।
পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের বাবার পাশেই তার মাকে সমাহিত করা হবে।
#যুগান্তর
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.