
ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক, প্রফেসর ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, পেশাগত জীবনে প্রফেসর ড. রেজাউল করিম মুরাদ ছিলেন অত্যন্ত প্রতিভাবান, সৎ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান। তাঁর মতাে একজন গুণি শিক্ষক-নেতার অকাল প্রয়াণে ইবি জিয়া পরিষদ তথা সংশ্লিষ্ট নানাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। পরিষদের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও তাঁর শােকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, ড. রেজাউল করিম ২০০৩ সালে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বিভাগের সভাপতি, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। বাংলাদেশের আর্সেনিক গবেষণায় একজন দেশখ্যাত বিজ্ঞানী ছিলেন তিনি এবং তাঁর অনেক গবেষণাপত্র বিভিন্ন সময় জার্নালে প্রকাশিত হয়েছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.