প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২২, ১১:১৯ পি.এম
না ফেরার দেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক

হাবিবুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ব্রেইন স্ট্রোক করে মাত্র ৩১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আরিফুল ইসলাম। সর্বশেষ তিনি কুয়েটের অর্থনীতি বিষয়ের প্রভাষক ছিলেন।
বিগত ১৪ই ডিসেম্বর অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯:০৫ মিনিটে খুলনার আবু নাসের হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরিফুল ইসলাম ১৯৯১ সালের ২ অক্টোবর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি ২৭শে মার্চ ২০১৮ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দান করেন এবং ৩০ জুলাই ২০২২ পর্যন্ত কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।
আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরায় তার নিজ গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.