বর্ষীয়ান রাজনীতিবিদ, সংসদ উপনেতা ও আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.