১. “যে তার পিতামাতাকে সম্মান করে, তার মৃত্যু নেই”
– প্রাচীন গ্রীক প্রবাদ
২. “ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে। বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে”
– প্রাচীন গ্রীক প্রবাদ
৩. “সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”
– সক্রেটিস (গ্রীক দার্শনিক)
৪. “কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
৫. “সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
৬. “লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য
৭. “অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা এক সময়ে চরম রাগে পরিনত হয়”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
৮. “যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
৯. “পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”
– ড্যানিশ প্রবাদ
১০. “আলস্য হল শয়তানের বালিশ”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.