আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ছাড়া দেশের বাকি সাত বিভাগে বৃষ্টি হতে পারে। মেঘ-বৃষ্টির এ পরিস্থিতি আগামী দু'দিন থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টির আভাস দিলেও রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে জানিয়ে তিনি বলেন, এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আগামী দুদিন পরে মেঘ-বৃষ্টি পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানান আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.