চলতি সপ্তাহের আগামী সোমবার দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাতে তাপমাত্রা হ্রাস পাবে। সে সময় দেখা দিতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ।
শনিবার সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস থেকে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, এই অবস্থায় রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে নদ-নদী অববাহিকায় পড়বে ঘন কুয়াশা। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশ পড়তে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকার উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১ কিলোমিটার।
আগামী সোমবার (১০ জানুয়ারি) দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাতে তাপমাত্রা হ্রাস পাবে। সে সময় দেখা দিতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ।
দেশে আজ শনিবার সর্বনিম্মি তামপাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.