চৈত্র মাসের শুরুতেই তাপপ্রবাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৫ মার্চ) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফেনী, সীতাকুণ্ড ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ শুরু হয়েছে। এটি অব্যাহত থাকতে পারে।
বুধবার (৫ মার্চ) আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেও বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। তাপমাত্রার বর্তমান ধারা অব্যাহত থাকলে হয়তো এপ্রিলে শুরু হতে পারে জমিতে পানির হাহাকার। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে বুধবার (১৬ মার্চ) সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১৬ ডিগ্রি সেলসিয়াস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.