জাহিদ হোসেন, দিঘলিয়া(খুলনা): খুলনা দিঘলিয়া উপজেলায় ঘন কুয়াশার কারণে ভোর থেকে সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে চলাচল করছে। আজ সোমবার (৫ই জানুয়ারি) সকাল ৯টার দিকে তীব্র কুয়াশায় দিঘলিয়া উপজেলার প্রধান সড়ক তেরখাদা ও আড়ুয়া মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা যায়। কুয়াশার কারণে দূরের কোনো মানুষ কিংবা কোন বস্তু স্পষ্ট দেখা যাচ্ছিল না।
রেলিগেইট ও দিঘলিয়া ফেরিটি ছেড়ে আসা নদীতে পৌঁছানোর আগেই ঘন কুয়াশায় দিক হারায়।
এ সময় উভয় ঘাট থেকে ফেরি চলাচল স্বাভাবিক ফিরে আসে।
নগরঘাটে ভ্যানচালক একজন বলেন, ‘কুয়াশায় দূরের কোন কিছুই দেখা যাচ্ছে না। ধীরে ধীরে ভ্যান গাড়ি চালাচ্ছি, আমাদের প্রচণ্ড কুয়াশায় গাড়ি চালানো কষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড কুয়াশার কারণে খুব ভোরে অটোরিকশা ও ভ্যান কম চলাচল করেছে।’
অটোচালক লিটন দাস বলেন, ‘প্রচণ্ড শীত পড়ছে। কুয়াশার কারণে লোকজন বাইরে বের হচ্ছে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.