দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে বেড়েছে তাপমাত্রা, সেই সঙ্গে রয়েছে বৃষ্টির আভাস।
মঙ্গলবার দিনাজপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সোমবার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, তাপমাত্রা বাড়লেও ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল হিলির জনপদ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন। বিপাকে রয়েছে নিম্নআয়ের মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
তিনি আরও জানান, রাত থেকে তাপমাত্রা অল্প অল্প করে বৃদ্ধি পাওয়ার আভাস রয়েছে। আকাশে মেঘের উপস্থিতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি বা এর আশপাশে দেশের কিছু কিছু স্থানে আবারও বৃষ্টির হবে। বৃষ্টির পর শীত আরও বাড়তে পারে।
কলমকথা/ সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.