দেশে ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ঝড় বয়ে যাওয়ার আভাস রয়েছে। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান।
তিনি বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ অবস্থায় রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.