বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ২০ ডিসেম্বর বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে বগুড়া আবহাওয়া অফিসের টেলিসেন্টার অপারেটর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.