সারাদেশে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এর সাথে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে দিনের তাপমাত্রা। শুক্রবার নাগাদ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। ঢাকায় পূর্ব/উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.